Kazi Hafizur Rahaman নিজস্ব প্রতিবেদক
স্বার্থের প্রয়োজনে কাছে টানা, আর প্রয়োজন ফুরালে অবজ্ঞা করা—এটাই কি মানুষের সম্পর্কের সংজ্ঞা?
কেউ যখন সংকটে পড়ে, তখন আপনার হাত ধরে বলে—আপনি ছাড়া তার উদ্ধারের কোনো পথ ছিল না। অথচ সুসময় কিংবা আনুষ্ঠানিকতায় সেই মানুষটিকেই ভুলে যায়!
মনে রাখবেন, নিঃস্বার্থভাবে করা উপকারের পেছনে প্রতিদানের প্রত্যাশা থাকে না। কিন্তু কৃতজ্ঞতা আর মানবিকতারও যে একটা মূল্য আছে!
আজ হয়তো আপনি কাউকে অবহেলা করে এগিয়ে যাচ্ছেন, কিন্তু মানুষের চোখে আপনার প্রকৃত চরিত্র একদিন ঠিকই প্রকাশ পাবে।
প্রশ্ন একটাই—আমরা আর কত দিন স্বার্থের মানুষ হয়ে থাকব? সত্যিকারের মানুষ হবো কবে?
