প্রকাশিত: ২০:২৪, ২১ অক্টোবর ২০২৬ আপডেট: ২০:২৫, ২১ অক্টোবর ২০২৬
বাজে শট খেলে ফিরেছেন মিরাজ।
এক প্রান্তে দাঁড়িয়ে থেকে চার চারটি উইকেট হারাতে দেখেছিলেন ওপেনার সাইফ হাসান। কঠিন সমীকরণের ম্যাচে দায়িত্বশীল ভূমিকায় দেখা গিয়েছিল সাইফকে। তবে ম্যাচের পরিস্থিতি বিচার না করে, বাজে শট খেলে আউট হয়েছেন তিনি।
সাইফের আউট হওয়ার পরের ওভারেই আরেকটি বাজে শট নির্বাচন করে দলকে বিপদে রেখে সাজঘরে ফিরেছেন মিরাজ। তবে এক প্রান্তে এখনঅ অবিচল পারভেজ হোসেন ইমন।
এই রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান। এই মুহূর্তে ইন ব্যাট করছেন ৮৫ বলে ৫৬ রান নিয়ে। অন্যদিকে শরীফুল ইসলাম অপরাজিত আছেন ৪ বলে ১ রান নিয়ে।
স্কোরবোর্ডে ধীরগতিতে রান জমা হলেও দ্রুত উইকেট হারিয়ে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন দুই ব্যাটার। সাইফ-ইমনের ১৪৭ বলে ৯৩ রানের জুটিতে এগিয়ে যেতে থাকে বাংলাদেশের ইনিংস।
এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে শুধু জিতলেই হবে না, আফগানদের হারাতে হবে অন্তত ৪১ রানের ব্যবধানে। এমন সমীকরণ সামনে রেখে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় শুরুতেই কঠিন বিপর্যয়ে পড়ে দল।
