ডেইলি সিলেট ডট কম :: প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন | ৯:৩৩ অপরাহ্ন
| ০
খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা প্রেসক্লাব এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য।
মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল, সদস্য রিপন ও রেদোয়ান রুম্মানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।
এ ছাড়া উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুস সহিদ, কৃষক দলের হাজী সেলিম ও আব্দুল গনি এবং পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভা শেষে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বড়লেখা উপজেলার বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।
সংবাদটি শেয়ার করুন
- ফেইসবুক
- টুইটার
- গুগল প্লাস
- ইমেইল
সংবাদটি শেয়ার করুন:
