কক্সবাজার জেলায় গত সোমবার (১৯ অক্টোবর) দুপুুরে কক্সবাজার জেলা প্রশাষন হলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক বৃত্তি মূলক পর্যায়) কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কোর্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কক্সবাজার জেলা প্রশাষক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল মান্নান।
জেলা প্রশাষন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কক্সবাজার ও সহকারি পরিচালক গুলশান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিক মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান হাশেমী, সাংবাদিক মুহাম্মদ মঞ্জুর আলম, সাংবাদিক মুহাম্মদ খাইরুল বাশারসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ও বিভিন্ন প্রশিক্ষণের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা