Published on
:
2 min read
‘প্রহার’
‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অফ উজ্জ্বল নিকম’ ছবিতে বিশেষ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের চরিত্রে দেখা যাবে রাজকুমারকে। ২৬/১১ মুম্বই হামলার অভিযুক্ত আজমল কাসবের বিচার-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে যুক্ত ছিলেন নিকম। পরিচালক অবিনাশ অরুণের এই ছবিতে রয়েছেন ওয়ামিকা গাব্বি, জয়দীপ অহলাওয়াত ও আশিস বিদ্যার্থী। চরিত্রের প্রস্তুতিতে নিকমের আদালতে সওয়াল, সাক্ষাৎকার, কথা বলার ধরন ও শারীরিক ভঙ্গি খুঁটিয়ে দেখেছেন রাজকুমার।
বিপ্লবী থেকে আইনজীবী, উদ্যোক্তা থেকে বিতর্কিত ব্যক্তিত্ব—বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙেছেন রাজকুমার। আগামী দিনে ‘দাদা’ ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। ক্রিকেটের ময়দানে এই নতুন রূপ তাঁর অভিনয়-জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে।
Ei Samay
‘চিটাগং’
বেদব্রত পাইন পরিচালিত ঐতিহাসিক ছবিতে বিপ্লবী লোকনাথ বলের চরিত্রে অভিনয় করেন রাজকুমার। ১৯৩০-র চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নিয়েছিলেন লোকনাথ। মনোজ বাজপেয়ী ও নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেন।
‘শাহিদ’
হনসল মেহতার ‘শাহিদ’ রাজকুমারের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। এখানে তিনি আইনজীবী ও মানবাধিকার কর্মী শাহিদ আজ়মির চরিত্রে অভিনয় করেন। অন্যায় ভাবে কারাবন্দি হওয়ার অভিজ্ঞতার পর অভিযুক্তদের আইনি লড়াইয়ে সাহায্য করতেন আজ়মি। এই ছবির জন্য তিনি সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পান।
Ei Samay
‘আলিগড়’
এই ছবিতে সাংবাদিক দীপু সেবাস্টিয়ানের চরিত্রে দেখা যায় রাজকুমারকে। অধ্যাপক শ্রীনিবাস রামচন্দ্র সিরাসের ব্যক্তিগত জীবন ও সেক্সুয়াল ওরিয়েন্টেশন ঘিরে তৈরি বিতর্কের তদন্ত করেন দীপু। ছবিতে অধ্যাপকের ভূমিকায় ছিলেন মনোজ বাজপেয়ী। রাজকুমারের অভিনয় ব্যক্তিগত স্বাধীনতা, বৈষম্য ও গোপনীয়তার মতো গুরুত্বপূর্ণ সামনে আনে।
‘বোস: ডেড/অ্যালাইভ’
এই ওয়েব সিরিজ়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেন রাজকুমার। নেতাজির রাজনৈতিক পরিচয় ও ঐতিহাসিক গুরুত্ব মাথায় রেখে চরিত্রটি ফুটিয়ে তোলেন অভিনেতা।
‘ওমের্তা’
হনসল মেহতার এই ছবিতে ব্রিটিশ বংশোদ্ভূত জঙ্গি আহমেদ ওমর সাইদ শেখের ভূমিকায় অভিনয় করেন রাজকুমার। অপহরণ ও হত্যার একাধিক ঘটনার সঙ্গে যুক্ত ছিল এই নাম।
‘শ্রীকান্ত’
দৃষ্টিহীন উদ্যোক্তা শ্রীকান্ত বোল্লার চরিত্রে অভিনয় করেন রাজকুমার। প্রস্তুতির জন্য শ্রীকান্তের সঙ্গে সময় কাটান অভিনেতা।