Published on
:
1 min read
উৎসবের মধ্যেই দিল্লিতে বায়ুদূষণের উদ্বেগ। বায়ুর গুণমান বিচার করে GRAP 1 বহাল করার নির্দেশ দিল কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। অক্টোবরের শেষ, দিল্লিতে শীত প্রায় দোরগোড়ায়। এই সময়ে প্রায় প্রতিবছরই বায়ুদূষণ সমস্যায় ভোগান্তিতে পড়েন দিল্লি ও লাগোয়া বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।
কোনও এলাকার AQI (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকে, তখন তাকে ‘Poor’ ক্যাটিগরিতে ফেলা হয়। এখন দিল্লির বায়ুদূষণ এই ক্যাটিগরিতে রয়েছে।
GRAP-এর ধাপগুলি কী কী?
GRAP 1: যখন AQI থাকে ২০১-৩০০। এটিকে Poor ক্যাটিগরি বলে
GRAP 2: যখন AQI থাকে ৩০১-৪০০। এটিকে Very Poor ক্যাটিগরি বলে
GRAP 3: যখন AQI থাকে ৪০১-৫০০। এটিকে Severe ক্যাটিগরি বলে
GRAP 4: যখন AQI থাকে ৪৫০ পেরিয়ে যায়। এটিকে Severe Plus ক্যাটিগরি বলে
দিল্লি ও লাগোয়া এলাকার বায়ুদূষণ পরিস্থিতি রিয়েল টাইমে দেখভাল করে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM)। ওই কমিশনের তরফে জানানো হয়েছে বুধবার, দুপুর ২টায় দিল্লির AQI ছিল ২৪৪। অথচ তার আগের দিনই মডারেট ক্যাটিগরিতে ছিল, AQI ছিল ১৭৯। সংবাদমাধ্যম সূত্রের খবর, দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসার দাবি দিল্লিতে বছরে এই প্রথম GRAP লাগু হলো। দিল্লির বর্তমান রাজ্য সরকার দূষণ নিয়ন্ত্রণ করতে একাধিক পদক্ষেপ করেছে বলে
The Commission for Air Quality Management (CAQM) invokes Stage 1 of the Graded Response Action Plan (GRAP) across Delhi-NCR as air quality is in "poor" quality. https://t.co/5anhEcw33e
— ANI (@ANI) October 21, 2026
বায়ুদূষণ দূর করতে একাধিক পদক্ষেপ করেছে দিল্লির সরকার। পলিউশন সার্টিফিকেট না থাকলে জ্বালানি মিলছে না, পার্কিং চার্জ দ্বিগুণ করে দেওয়া হয়েছে অধিকাংশ জায়গায়। গাড়ি চলাচল কমানোর জন্য একাধিক পদক্ষেপও করা হয়েছে।