দশমিনায় তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের অভিযোগে আট জেলেকে কারাদ- ও ৫০ টাকা করে অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ৩ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ৩টি ট্রলার জব্দ করা হয়। দ-প্রাপ্তদের মধ্যে গলাচিপার ছোটশিবা গ্রামের মৃত আনছার জোমাদ্দারের ছেলে লিটন (৪০), ধীরেণ রানার ছেলে দিরীপ রানা (৪৫), আবদুর রব হাওলাদারের ছেলে নিরব (২৮), খলিল হাওলাদারের ছেলে রাব্বি (২২), আমির হোসেনের ছেলে রাসেল (২৭) ও মৃত আজিজ কাজীর ছেলে বাবুল হোসেন (৩৮)। অন্য দুজন হলেনÑ ভোলার চরফ্যাশন উপজেলার লাংপাতা গ্রামের আফির উদ্দিন কাজীর ছেলে রাজ্জাক (৫০) ও মান্নান হাওলাদারের ছেলে জসিম (৪৫)। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে এক মাসের কারাদ- ও ৫০ টাকা করে অর্থদ- দেওয়া হয়।