কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেলার একমাত্র ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 14 Oct 2026, 12:17 AM
Updated : 14 Oct 2026, 12:17 AM
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোকতার আহমেদ।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেলার একমাত্র ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।