পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রেনাটা পিএলসি সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। রোববার (১৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, রেনেটার ২০২৫-২৬ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩১ টাকা ৭৬ পয়সা। আলোচিত অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৪৯ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২৯ টাকা ১৯ পয়সা। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর বেলা ১১টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।
সংশ্লিষ্ট সংবাদ: রেনাটা
২৭ আগস্ট ২০২২
০১ জুন ২০২২
১৪ মে ২০২২
