ইসলামপুরে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের আওতায় মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ইসলামপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে কমিউনিটি মার্কেট এজেন্ট, পিজি লিডার ও নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারত্বে GESMIN প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের এগ্রিকালচার স্পেশালিস্ট পরিমল সরকার, জেসমিন প্রকল্পের ইসলামপুর উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খলিল উল্লাহ, আব্দুস সামাদসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাটির নমুনা সংগ্রহের সঠিক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়, যাতে কৃষিজমির মাটির গুণাগুণ নিরূপণ এবং ফসল উৎপাদনে উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
