রিসোর্টে আগুনে ১০ মৃত্যু: মালিকের বিরুদ্ধে মামলা, ম্যানেজার গ্রেপ্তার
কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটক নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার রাতে উখিয়া থানায় রিসোর্টের মালিক তানভীর আহমেদকে প্রধান আসামি...
বাংলাদেশ
প্রতিনিধি :: correspondentকক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটক নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার রাতে উখিয়া থানায় রিসোর্টের মালিক তানভীর আহমেদকে প্রধান আসামি করে মামলাটি করা হয়।
রোববার (১৮ অক্টোবর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। তিনি জানান, অগ্নিকাণ্ডের পর থেকেই রিসোর্ট মালিক তানভীর আহমেদ পলাতক রয়েছেন। তবে ঘটনার দিন আটক হওয়া রিসোর্টের ম্যানেজারকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকাল পৌনে ৭টার দিকে টুপটুপ রিসোর্টে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে একই পরিবারের ৬ জনসহ মোট ১০ পর্যটক নিহত হন। এ ঘটনায় আহত ৭ জনের মধ্যে ৩ জন বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্ত করতে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বাংলাদেশ জার্নাল/ওএফ