ভূমি মন্ত্রণালয়ে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড পদে ৯৪ জন কর্মকর্তার যোগদানপত্র গ্রহণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তারা একযোগে মন্ত্রণালয়ে যোগদান করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২২ জুলাই, ২ আগস্ট, ৯ আগস্ট ও ২৪ সেপ্টেম্বর জারি করা পৃথক প্রজ্ঞাপন এবং ভূমি মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেছেন।
প্রজ্ঞাপনে তাদের যোগদানপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র: বাসস
বিআলো/শিলি