খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তুলার একটি গোডাউনে আগুনে সব মালামাল পুড়ে গেছে। রোববার বিকেলে পৌরসভার কাজিপাড়ায় মেসার্স কাজি ফোমের গোডাউনে এ অগ্নিকাণ্ডে ৪৫ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গোডাউনটির মালিক গাজিউর রহমান (৫৫)। তিনি মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তুলার একটি গোডাউনে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে। রোববার বিকেলে পৌরসভার কাজিপাড়ায় মেসার্স কাজি ফোমের গোডাউনে এ অগ্নিকাণ্ডে প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
গোডাউনটির মালিক গাজিউর রহমান (৫৫)। তিনি মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সুলতান মিয়া।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
The post মাটিরাঙ্গায় তুলার গোডাউনে আগুন, ৫০ লাখ টাকার ক্ষতি appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
