
যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক
স্টাফ রিপোর্টার॥ যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়ম, দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগকে ঘিরে দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানের বিরুদ্ধে টেন্ডার কারসাজি, অতিরিক্ত ব্যয়, ভুয়া বিল-ভাউচার, কর ফাঁকি, ঠিকাদারপ্রীতি এবং সরকারি অর্থের অপচয়ের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে বিভিন্ন অডিট প্রতিবেদনে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও আর্থিক ক্ষতির বিষয়ও উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। দেশের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যমুনা নদীর ওপর পৃথক রেলসেতু নির্মাণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত। বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দেওয়ার পর ট্রেন চলাচলের গতি সীমিত
