নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ১৮ অক্টোবর
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির উপদেষ্টা সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
রোববার সন্ধ্যায় দক্ষিণ হালিশহরের নারিকেলতলা মহাজনপাড়ার দীপিকা সংঘ, বন্দরটিলার শান্তি সংঘ এবং সিইপিজেডের শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরের দুর্গোৎসবের আয়োজনে অংশ নিয়ে তিনি শুভেচ্ছা বক্তব্য দেন। পরে তিনি ৩৯ নম্বর ওয়ার্ডের আরও পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন, বিএনপি সব সময় শান্তি, সমৃদ্ধি, ঐক্য ও কল্যাণের আহ্বান জানিয়ে আসছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে বিএনপির নেতাকর্মীরা নিবেদিতভাবে কাজ করছেন।
তিনি আরও বলেন, কোনো অপশক্তিকে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, সিনিয়র সহসভাপতি মো. মুজাদ বারেক, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইমরান খান, সহসভাপতি মো. শাহজাহান, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান এবং উত্তর পতেঙ্গা ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।
এ ছাড়া উপস্থিত ছিলেন দীপিকা সংঘের সভাপতি অ্যাডভোকেট মোহন লাল মহাজন, নগর পূজা উদ্যাপন কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার শীল, ইপিজেড থানা পূজা উদ্যাপন কমিটির সভাপতি উত্তম মহাজন নব, দীপিকা সংঘ পূজা কমিটির সভাপতি সুজন শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অন্ততু মহাজন রাজু এবং পতেঙ্গা থানা পূজা কমিটির সভাপতি সৈকত মহাজন সাজু।
অনুষ্ঠানে বিএনপি নেতা মিজানুর রহমান পারুল, মো. নওশাদ হোসেন, সাবেক নগর ছাত্রদল নেতা মো. হোসেন টিটু, যুবদল নেতা হোসনী মোবারক রিয়াদ ও সাইফুর রহমান রনি, ওয়ার্ড যুবদল নেতা মো. সাদ্দাম হোসেন, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন রুপি ও মো. সম্রাটসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
The post চট্টগ্রামের ৩৯ নম্বর ওয়ার্ডে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু appeared first on Ctgtimes.com.
