সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের
সৌদি আরবে ইয়েমেনি-গোষ্ঠী হুতিদের হামলার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের এক ‘অতি জরুরি’ বিজ্ঞপ্তিতে ‘ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান’ এড়িয়ে চলার জন্য প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ
জার্নাল ডেস্কসৌদি আরবে ইয়েমেনি-গোষ্ঠী হুতিদের হামলার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের এক ‘অতি জরুরি’ বিজ্ঞপ্তিতে ‘ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান’ এড়িয়ে চলার জন্য প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
দূতাবাস বলেছে, চলমান পরিস্থিতি সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য, ছবি যা ভিডিও ধারণ করা, আদান প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ প্রেক্ষাপটে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি সংক্রান্ত সংক্রান্ত যে কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক, ইউটিউব, এক্স প্রভৃতি) প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হল।
যে কোনো তথ্যের জন্য দূতাবাসের কয়েকটি হটলাইনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
নম্বরগুলো হচ্ছে- 8001000125 (শ্রম সংক্রান্ত টোল ফ্রি নম্বর), 8001000126 (পাসপোর্ট সংক্রান্ত টোল ফ্রি নম্বর), 8001000124 (ডিপ্লোম্যাটিক উইং সংক্রান্ত) এবং মৃত্যু সংক্রান্ত হটলাইন নম্বর +966570212180।
বাংলাদেশ জার্নাল/সিএম