যশোরের কেশবপুরে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার সকালে কেশবপুর পৌর জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় যশোর-৬ আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন।
উপজেলা জামায়াতের নায়েবে আমির সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্য বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান এবং পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
এছাড়া উপজেলা ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ, যুব বিভাগ ও ওলামা বিভাগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ সময় কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
