আবুল হাশেম, (রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SELP) কর্মসূচির আওতায় পরিচালিত ব্র্যাক আইন সহায়তা কেন্দ্র অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SELP) কর্মসূচির আওতায় পরিচালিত ব্র্যাক আইন সহায়তা কেন্দ্র অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
ব্র্যাকের মানবিক আইনি সেবায় নতুন আশার আলো দেখছেন নির্যাতিত ও অধিকারবঞ্চিত নারীরা। দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে শতাধিক এর বেশি নারী ফিরে পেয়েছেন শান্তির সংসার। অন্যদিকে নির্যাতনময় দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে অর্ধশতাধিক এর বেশি নারী আদায় করেছেন তাঁদের ন্যায্য দেনমোহর ও ভরণপোষণের অর্থ।
বিনা খরচে আইনি সেবা, মানবিক আচরণ ও বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে তৃণমূল মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে বাঘা ব্র্যাক আইন সহায়তা কেন্দ্র।
২০২৬ সালের জানুয়ারি থেকে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ কেন্দ্র থেকে মোট ২২০ জন ভুক্তভোগী সরাসরি বিনামূল্যে আইনি সেবা গ্রহণ করেছেন। বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) প্রক্রিয়ার মাধ্যমে শতাধিক এর বেশি নারী দীর্ঘদিনের পারিবারিক কলহ, ভুল-বোঝাবুঝি ও দাম্পত্য বিরোধের অবসান ঘটিয়ে পুনরায় শান্তিপূর্ণ সাংসারিক জীবনে ফিরে গেছেন।
অন্যদিকে, নির্যাতন ও অবহেলার শিকার অর্ধশতাধিক এর বেশি নারী নিজেদের মর্যাদা, নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করেন। ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রের কার্যকর উদ্যোগ ও সহযোগিতায় তাঁরা দেনমোহর ও ভরণপোষণ বাবদ মোট ৬৮ লাখ টাকা আদায় করতে সক্ষম হয়েছেন।
এই অর্থ তাঁদের আর্থিক নিরাপত্তা, আত্মমর্যাদা ও নতুনভাবে জীবন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।ব্র্যাক বাঘা আইন সহায়তা কেন্দ্র শুধু বিরোধ নিষ্পত্তিতেই সীমাবদ্ধ নয়; বরং ভুক্তভোগীদের কথা মনোযোগ দিয়ে শোনা, মানসিকভাবে সাহস জোগানো, পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নারীদের আর্থিক ব্যবস্থাপনা, আত্মবিশ্বাস বৃদ্ধি ও পারিবারিক শান্তি প্রতিষ্ঠায় এ কর্মসূচির উদ্যোগ তৃণমূল পর্যায়ে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে।
এ কার্যক্রম সম্পর্কে, থানা প্রশাসন,সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ, ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার চেয়ারম্যান / প্রশাসক, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও নারী নেত্রীরা ব্র্যাকের বিনামূল্যে আইন সহায়তা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।
তাঁদের মূল্যায়নে, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারী, পুরুষ, শিশু ও কিশোরীরা নিজেদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যাঁরা আইনি সহায়তা গ্রহণে পিছিয়ে থাকেন, তাঁদের জন্য এ কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হিসেবে কাজ করছে।
১৯ অক্টোবর, সোমবার ২০২৬ সকাল ১০ টায় একজন সংবাদ কর্মী ও উপজেলা মডেল প্রেস ক্লাবের সেক্রেটারী হিসেবে বাঘা ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রে সরেজিমান পরিদর্শন ও এডিআর এ অংশগ্রহনের মাধ্যমে নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষন থেকে এ সাফল্যের পেছনে ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলামের আন্তরিকতা, দক্ষতা ও মানবিক সেবার বিষয়টিও বিশেষভাবে উল্লেখযোগ্য প্রমানিত হয়েছে। অভিযোগ গ্রহণ থেকে শুরু করে উভয় পক্ষের বক্তব্য শোনা, কাউন্সেলিং, সমঝোতার পরিবেশ সৃষ্টি এবং বিরোধ নিষ্পত্তির প্রতিটি পর্যায়ে তাঁর ধৈর্যশীল ও দায়িত্বশীল ভূমিকা সেবাগ্রহীতাদের আস্থা অর্জনে সহায়ক হয়েছে। স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি ও ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠায় তাঁর কাজ প্রশংসিত হচ্ছে।
ব্র্যাকের এই উদ্যোগ প্রমাণ করছে, আন্তরিকতা, সহমর্মিতা ও কার্যকর আইনি সহযোগিতার মাধ্যমে আদালতের বাইরে অনেক পারিবারিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। একই সঙ্গে নির্যাতনের শিকার নারীদের ন্যায্য পাওনা আদায় তাঁদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতার পথকে আরও সুগম করতে পারে।
বাঘার তৃণমূল মানুষের কাছে ব্র্যাক আইন সহায়তা কেন্দ্র এখন শুধু অভিযোগ জানানোর স্থান নয়; এটি ভরসা, মানবিকতা, অধিকার প্রতিষ্ঠা ও নতুন জীবনের স্বপ্ন দেখার একটি ঠিকানা। শতাধিক এর বেশি নারীর সংসারে শান্তি ফিরিয়ে দেওয়া এবং নির্যাতিত নারীদের ৬৮ লাখ টাকা ন্যায্য পাওনা আদায়ের এই অর্জন সমাজে ন্যায়বিচার, নারীর মর্যাদা ও পারিবারিক সম্প্রীতি প্রতিষ্ঠার এক অনুকরণীয় দৃষ্টান্ত।
ন্যায়বিচার হোক সবার অধিকার, শান্তি ও মর্যাদায় এগিয়ে যাক প্রতিটি পরিবার—এমন প্রত্যাশাই বাঘা ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রের মানবিক কার্যক্রমের মূল প্রেরণা।
The post ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা appeared first on GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ.
