ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন চলছে আজ রোববার (২৫ অক্টোবর)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা সকাল ১০টা ৩০ মিনিটে ডিএসইতে ৭৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থানে হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৯ দশমিক ২৮ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪৬৯ দশমিক ৯১ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক সাত দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১০ দশমিক ৬১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৮ দশমিক ৫৭ পয়েন্টে। এ সময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৫টির এবং কমেছে ১১৮টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা ব্র্যাক ব্যাংকের আট কোটি ২৬ লাখ টাকা, সিটি ব্যাংকের চার কোটি আট লাখ টাকা, প্রাইম ব্যাংকের তিন কোটি ৫৭ লাখ টাকা, ফার কেমিক্যালের তিন কোটি ৫৩ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের দুই কোটি ৪৪ লাখ টাকা এবং শমরিতা হাসপাতালের দুই কোটি ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
সংশ্লিষ্ট সংবাদ: ডিএসই
২৩ অক্টোবর ২০২৬
২৩ অক্টোবর ২০২৬
২০ অক্টোবর ২০২৬
