মন্দারমণিতে সমুদ্র স্নানে গিয়ে তলিয়ে যাওয়া শেষ নিঁখোজ যুবকের দেহ উদ্ধার হলো শনিবার। মন্দারমণি থানার পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ শালেদ আলম (২৫)। তিনি হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে মন্দারমণির মনসা মন্দির সংলগ্ন সৈকতে স্নান করতে নেমেছিলেন ছয় পর্যটক। সেই সময়ে সমুদ্রের প্রবল ঢেউয়ের তোড়ে তাঁরা ভেসে যান। স্থানীয় নুলিয়ারা ওই দিনই চারজনকে জীবিত উদ্ধার করেন। নিখোঁজ ছিলেন সাহিল ও শাহিদ। নিখোঁজ থাকার পরে শুক্রবার সাহিলের দেহ উদ্ধার হয়। দেহ দু'টি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
একনজরে
মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া শেষ নিখোঁজ পর্যটকের দেহ শনিবার উদ্ধার হয়েছে।
মৃতের নাম শেখ শালেদ আলম (২৫)। তিনি হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে মন্দারমণির মনসা মন্দির সংলগ্ন সৈকতে ছয় বন্ধু সমুদ্রে স্নান করতে নেমেছিলেন।
সমুদ্রের প্রবল ঢেউ ও স্রোতের টানে ছয়জনই ভেসে যান। স্থানীয় নুলিয়ারা চারজনকে জীবিত উদ্ধার করেন।
নিখোঁজ ছিলেন সাহিল ও শাহিদ। শুক্রবার সাহিলের দেহ উদ্ধার হয়। শনিবার উদ্ধার হয় শেখ শালেদ আলমের দেহ।
উদ্ধার হওয়া দুই পর্যটকের দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ডোমজুড় থেকে ছয় বন্ধু মন্দারমণিতে বেড়াতে আসেন। তাঁরা ওখানকার একটি হোটেলে ওঠেন। বৃহস্পতিবার দুপুরে সবাই একসঙ্গে সমুদ্রে নামেন। স্নানের সময়ে স্রোতের টানে তাঁরা গভীর সমুদ্রে তলিয়ে যান। চারজনকে উদ্ধার করা গেলেও বাকি দুজনের হদিশ মিলছিল না। সঙ্গে সঙ্গে স্পিডবোট নামিয়ে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত দু'জনের দেহ উদ্ধার হলো।
সাম্প্রতিক সময়ে মন্দারমণিতে সমুদ্রে নেমে একের পর এক পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঠেকাতে তৎপর হয়েছিল প্রশাসন। মন্দারমণি থানার পুলিশ বিপজ্জনক এলাকা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছিল। সৈকত জুড়ে একাধিক সতর্কতামূলক বোর্ডও লাগানো হয়। এ ছাড়াও, প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন হওয়ার আবেদনও জানানো হচ্ছে পর্যটকদের। কিন্তু বেশ কিছু পর্যটক সেই নিয়ম মানছেন না। নির্দেশিকা উড়িয়ে ঝুঁকি নিয়ে সমুদ্রে নামার ফলেই বারবার এমন মর্মান্তিক পরিণতি ঘটছে। যার জেরে আনন্দ নিমেষেই বিষাদে বদলে যাচ্ছে।
FAQ
১. প্রশ্ন: মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে যাওয়া শেষ নিখোঁজ পর্যটকের দেহ কবে উদ্ধার হয়েছে?
উত্তর: শনিবার শেষ নিখোঁজ পর্যটক শেখ শালেদ আলমের দেহ উদ্ধার হয়েছে।
২. প্রশ্ন: মৃত পর্যটকের নাম কী এবং তিনি কোথাকার বাসিন্দা?
উত্তর: মৃতের নাম শেখ শালেদ আলম। তাঁর বয়স ২৫ বছর। তিনি হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা।
৩. প্রশ্ন: কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছিল?
উত্তর: বৃহস্পতিবার দুপুরে মন্দারমণির মনসা মন্দির সংলগ্ন সৈকতে ছয় বন্ধু সমুদ্রে স্নান করতে নামেন। সেই সময় প্রবল ঢেউ ও স্রোতের টানে তাঁরা ভেসে যান।
৪. প্রশ্ন: ছয় পর্যটকের মধ্যে কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল?
উত্তর: স্থানীয় নুলিয়ারা চারজনকে জীবিত উদ্ধার করেন। বাকি দু’জন, সাহিল ও শাহিদ নিখোঁজ ছিলেন।
৫. প্রশ্ন: নিখোঁজ দুই পর্যটকের দেহ কবে উদ্ধার হয়?
উত্তর: শুক্রবার সাহিলের দেহ উদ্ধার হয়। শনিবার উদ্ধার হয় শেখ শালেদ আলমের দেহ।