বনপাড়ায় বিজ্ঞানমেলা পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক
নাটোর প্রতিনিধি
-
প্রকাশিত :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা, সাহিত্য ও বিজ্ঞানমেলা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ও সাহিত্যচর্চার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করেন।পরে তিনি বনপাড়া দুর্গামন্দির পরিদর্শন করেন। এ ছাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শংকর ডমেনিক গোমেজ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক-২০২৬ হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পাওয়ায় তাঁকে অভিনন্দন জানান।শিক্ষার প্রসার, মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com
