জরুরি রাষ্ট্রীয় বিষয় এ সিদ্ধান্তের বাইরে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৯:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
নতুন বিধিমালা ও রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নতুন বিধিমালা প্রণয়ন ও রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত নতুন ও চলমান দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকবে।
তবে জরুরি রাষ্ট্রীয় বিষয়ের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ কার্যকর থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

