মৌলভীবাজারে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি জিতু-সম্পাদক সুমন-সাংগঠনিক রুমান
-
ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার - আপডেট সময় ১২:৫৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
মৌলভীবাজারে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির জেলা সভাপতি জিতু তালুকদার-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন-সাংগঠনিক সম্পাদক রুমান আহমদ। ৯ অক্টোবর শুক্রবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জেলা কমিটি গঠন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহবায়ক জিতু তালুকদারের সভাপতিত্বে ও শাহনেওয়াজ চৌধুরী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালাহ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিমল সিং বাড়াইক। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সদস্যবৃন্দ স্ব স্ব পরিচয় উপস্থাপন করেন। এরপর উপস্থিত সদস্যবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে সাংবাদিক জিতু তালুকদারকে সভাপতি, শাহনেওয়াজ চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক ও রুমান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন এবং উপস্থিত কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষণিকভাবে অনুমোদন প্রদান করেন। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শ. ই. সরকার (জবলু), শফিক আহমদ, মোস্তফা উদ্দীন, নিরঞ্জন দেব, আব্দুল হাকিম রাজ ও আবুজার রহমান বাবলা ; যুগ্ম সম্পাদক প্রনব পাল ; সহ-সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম সুলতান ও মোহাম্মদ রাশেদ ; সহ-যুগ্ম সম্পাদক নাজমুল বারী সোহেল ; অর্থ সম্পাদক রুহুল আলম রনি ; সহ-সাংগঠনিক সম্পাদক সাকিল পারভেজ খান ; পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক বিষ্ণু হাজরা রাজু ; শিশু ও নারী বিষয়ক সম্পাদক রুমানা আক্তার শিপা ; তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজ সাকিল ; দপ্তর সম্পাদক আব্দুস সামাদ সুমন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পিন্টু দেবনাথ। সদস্য ছালেহ আহমেদ সেলিম, আলামিন আহমদ, মোনায়েম খান, সোহেল আহমদ, এলিসন সুং, সেলিম চৌধুরী, মনর মিয়া, জুবেদুর রহমান, মহিউদ্দিন রিপন, শেখ বদরুল ইসলাম রানা, সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, তাজুদুর রহমান, জইন উদ্দিন জনি, শেখ ফয়েজ আলী, শিরিন আক্তার, মাসুম আহমদ, আবুল কালাম আজাদ, এমদাদ খাঁন, ইমরান খাঁন, আব্দুল মুনিম ও হাবিবুর রহমান নাজমুল।
ট্যাগস :
