মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ময়মনসিংহ -৪ সদর আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,মুক্তাগাছা আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ঈশ্বরগঞ্জ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জাসাস নেতা বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী, বিএনপি নেতা কাজী রানা, বুলু প্রমূখ নেতৃবৃন্দ। জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে আনন্দ মূখর পরিবেশ সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা করা হয়েছে।
The post ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এস এস সি ও সমমানের পরীক্ষা-২০২৬ জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে। appeared first on Matrijagat.
