The Sangbad · খেলাধুলা
শহীদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
২৪/১০/২০২৬

‘ক্রীড়াই শক্তি, নেশা হতে মুক্তি’–এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে আয়রা বেলতা যুবসমাজের উদ্যোগে শহীদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা খেলার মাঠে এ ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়।ফাইনালে চাঁন ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজধানী স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা।বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ৫ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আবু সাঈদ সরকার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মণ্ডল, সামছুল হক, সাইফুল ইসলাম, আব্দুল আজিজ ও জিয়াউল হক জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে দর্শকদের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মূল প্রতিবেদনে যান ↗