চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের দুর্গা পূজামণ্ডপগুলোর কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্যবসায়ী দিলদার আহমেদ দিলু। এ সময় তিনি সনাতনী ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসবের আয়োজন বিষয়ে খোঁজখবর নেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৪টায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ হালিম এবং সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সদস্যসচিব জাহেদ আহমেদ।
সভায় দিলদার আহমেদ দিলু বলেন, আমি এই এলাকার সন্তান হিসেবে এলাকাবাসীর প্রয়োজনে সবসময়ই পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। এলাকার উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ করবো।
তিনি ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের সকল সনাতন সম্প্রদায়ের লোকদের পূজার শুভেচ্ছা জানান।
সভায় সভাপতির বক্তব্যে এমএ হালিম বলেন, দিলদার আহমেদ দিলু সবসময় এলাকারবাসীর সুখে-দুঃখে পাশে থাকেন। এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়নে কাজ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নগর যুবদল নেতা মোর্শেদ আহমেদ, ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিন, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফসারুল করিম টিটু, তোফায়েল আহমেদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল ইসলাম রনি, শেখ মো. জুবরাজ, কামরুল ও পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।
পরে দিলদার আহমেদ দিলুর পক্ষ থেকে পূজামণ্ডপ নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেওয়া হয়।
