দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৯:৫৩ পিএম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওভোগ শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ বারোয়ারী পূজা মন্ডপ সহ শহরের কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক সমিতির সভাপতি ও শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ বারোয়ারী পূজা কমিটির উপদেষ্টা কবির হোসেন খাঁন।
রোববার ১৮ অক্টোবর সন্ধ্যায় শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ বারোয়ারী পূজা কমিটির আয়োজনে দেওভোগ আখড়া মন্দির, গৌরনিতাই জিউর আখড়া, পালপাড়া পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় কবির হোসেন খানকে পূজা কমিটির নেতৃবৃন্দরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
উপস্থিত ছিলেন, শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ বারোয়ারী পূজা কমিটির সভাপতি অজিৎ সাহা, সাধারণ সম্পাদক বাদল সাহা ও শ্রী প্রনয় সাহা, কোষাধক্ষ দিলিপ চন্দ্র দে, শ্রী নারায়ণ চন্দ্র সাহা, নির্মল কান্তি দত্ত, দুলাল দত্ত, নিখিল ঘোষ, পুরোহিত শ্রী দিপঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা।
