Published on
:
2 min read
আনন্দপুর থানা এলাকার আরবানার কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত এক বাইকচালক এবং গুরুতর জখম আরও এক। মৃতের নাম প্রত্যুষ পানাই (৩০)। শনিবার ভোর ৪টে নাগাদ চৌবাগা এবং আনন্দপুর রোডের সংযোগস্থলে চার চাকা গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
একনজরে
আনন্দপুর থানা এলাকার আরবানার কাছে চৌবাগা ও আনন্দপুর রোডের সংযোগস্থলে চার চাকা গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ।
দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোর আনুমানিক ৪টে নাগাদ।
দুর্ঘটনায় প্রত্যুষ পানাই (৩০) নামের এক বাইকচালকের মৃত্যু হয়েছে এবং প্রসূন কুমার (২৭) নামের আরোহী গুরুতর জখম হয়েছেন।
বাইক নিয়ে আনন্দপুর রোডের দিকে বাঁক নেওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সরাসরি ধাক্কা লাগে।
চালক প্রত্যুষকে এনআরএস (NRS) মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
গুরুতর আহত প্রসূন কুমারকে চিকিৎসার জন্য রুবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে চেপে দু'জন চৌবাগা রোড ধরে আনন্দপুরের দিকে যাচ্ছিলেন। আনন্দপুর রোডের দিকে বাঁক নিতেই ঘটে দুর্ঘটনা। সেই সময়ে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। ধাক্কার চোটে রাস্তায় ছিটকে পড়েন বাইকে থাকা দু'জন। মাথায় গুরুতর চোট পান বাইক চালক প্রত্যুষ। তাঁকে উদ্ধার করে নীলরতন সরকার (NRS) মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর জখম বাইক আরোহী প্রসূন কুমারকে (২৭) রুবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
দুর্ঘটনার পরেই চার চাকা গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে চম্পট দেন চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, বাইকের চালক ও আরোহী, কারও মাথাতেই হেলমেট ছিল না এবং তাঁরা মত্ত অবস্থায় ছিলেন।
FAQ
দুর্ঘটনাটি কোথায় এবং কখন ঘটেছে? শনিবার ভোর আনুমানিক ৪টে নাগাদ আনন্দপুর থানা এলাকার আরবানার কাছে, চৌবাগা এবং আনন্দপুর রোডের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনায় কে মারা গিয়েছেন এবং কে আহত হয়েছেন? দুর্ঘটনায় বাইকচালক প্রত্যুষ পানাইয়ের (৩০) মৃত্যু হয়েছে এবং বাইকে থাকা অন্য আরোহী প্রসূন কুমার (২৭) গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি কীভাবে ঘটেছিল? মোটরসাইকেলে চেপে দু'জন চৌবাগা রোড ধরে আনন্দপুরের দিকে যাচ্ছিলেন। আনন্দপুর রোডের দিকে বাঁক নেওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি চার চাকা গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
হতাহতদের কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়? মাথায় গুরুতর চোট পাওয়া প্রত্যুষ পানাইকে এনআরএস (NRS) মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত প্রসূন কুমারকে চিকিৎসার জন্য রুবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গাড়ির চালকের বর্তমান পরিস্থিতি কী? দুর্ঘটনার পর চার চাকা গাড়িটি ফেলে রেখে চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পুলিশ পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
