কোম্পানীগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিল ৩৫০ শিক্ষার্থী
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
0-4064x3048-0-0-{}-0-24#bokehtype:0#;ts:164831871792000;appts:1792726667195;qlty:1;;illum:2 scene:0 humanIn:6;
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এএমটি সায়েন্স ক্লাবের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চবিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় দেড় হাজার শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করা ৩৫০ জন অলিম্পিয়াডে অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীর পরশুরাম সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. হাফিজ উল্যাহ, মাকসুদাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. আনোয়ার হোসেন এবং আছিয়া কারম্যান বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খোকন।
এ ছাড়া এএমটি সায়েন্স ক্লাবের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি ইয়াসির আরাফাত, সাধারণ সম্পাদক মুনাওয়ার হোসেন, যোগাযোগবিষয়ক সম্পাদক তাহফিমুল এলাহীসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
