চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে যারা, ম্যানেজারের দায়িত্বে রাহুল
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের জলন্ধর ও মোহালিতে গড়াবে হবে ‘হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পাঞ্জাব-২০২৬’। টুর্নামেন্টে অংশ নিতে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন চ্যানেল আইয়ের স্পেশাল করেসপন্ডেন্ট ও জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় রাহুল কান্তি রায়।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নাম জানায় বাংলাদেশ হকি ফেডারেশন।
এবারের আসরে ছয়টি দেশ অংশ নেবে- স্বাগতিক ভারত, মালয়েশিয়া, জাপান, সাউথ কোরিয়া, চীন ও বাংলাদেশ। ভারত স্বাগতিক হওয়ায় পাকিস্তান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। তাতে অংশ নেয়ার সুযোগ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
২৭ অক্টোবর আসরের প্রথম দিনে মাঠে নামবে বাংলাদেশ। জলন্ধরে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে দলটি। উদ্বোধনী দিনে মালয়েশিয়া খেলবে চীনের বিপক্ষে, আর জাপান মুখোমুখি হবে সাউথ কোরিয়ার।
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের ২৬ জনের প্রাথমিক স্কোয়াড:
বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, মেহরাব হাসান সামিন, ওবায়দুল হাসান জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর ক্ষিসা মিমো, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, নুরুজ্জামান নয়ন, রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তানভীর রহমান সিয়াম, আব্দুল্লাহ, মাহমুদ হাসান, আল নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান সাজু ও দ্বীন ইসলাম ইমন।
কোচিং স্টাফ ও কর্মকর্তারা:
ম্যানেজার: রাহুল কান্তি রায়
সহকারী ম্যানেজার: আকিল সিদ্দিক
হেড কোচ: গেরহার্ড পিটার রাখ
কোচ: শহিদুল্লাহ টিটু
ভিডিও অ্যানালিস্ট: মো. ইমরান হাসান
ফিজিও: তৌহিদুল ইসলাম
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
