সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে খালুকে বাবা সাজিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আব্দুর রশিদ ওই উপজেলার দশসিকা গ্রামের রুস্তম আলীর ছেলে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোট হামকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে খালুকে বাবা সাজিয়ে মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর দীর্ঘ তদন্ত করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন।
