কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) আপগ্রেডেশনের কারণে টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ উন্নীত করা হবে। এ জন্য ডেটাবেজ সংস্করণ ‘ওরাকল ১১জি’ থেকে ‘ওরাকল ১৯সি’-তে নেওয়া হবে।
নির্ধারিত সময়ে আপগ্রেডেশনের কাজ চলায় ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে। এতে গ্রাহকেরা সাময়িকভাবে ব্যাংকিং সেবা নিতে পারবেন না। এ কারণে প্রয়োজনীয় ব্যাংকিং কাজ আগেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে
The post ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
