নিয়ামতপুরে গাঁজা ও ফেনসিডিলসহ ৬৭ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নওগাঁর নিয়ামতপুরে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ ইসাহাক আলী (৬৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইসাহাক আলী ওই গ্রামের মৃত ইসরাইলের ছেলে।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসাহাক আলী মাদকদ্রব্যগুলো নিজের হেফাজতে রেখে বিক্রির কথা স্বীকার করেছেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
