রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৩৫ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৮৫ জন, মিরপুর বিভাগ ১৬১ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৪৬ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৪৩৬ পিস ইয়াবা, ৪ বোতল বিদেশি মদ, ৭টি মোবাইলফোন, নগদ ৬৫৫০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
ডিএমপি আর জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
