সংবাদ বিজ্ঞপ্তি · ১৯ অক্টোবর, ২০২৬ ৬:১২ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ নেতৃবৃন্দ।
রোববার (১৮ অক্টোবর) তারা নগরের রামকৃষ্ণ মিশন মণ্ডপ, দক্ষিণ সুরমার শিববাড়ি পূজা মণ্ডপ এবং দাঁড়িয়াপাড়ার চৈতালী পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং উৎসবের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপন করে থাকেন। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় জাতীয়তাবাদী নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন। যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে।
মণ্ডপ পরিদর্শনকালে মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, সোয়েব আহমদ সোয়েব, আক্তার রশীদ চৌধুরী, মতিউল বারী খুরশেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুনায়েদ, সহ-সংগঠনিক সম্পাদক রহিম আলী রাশু ও শফিক নূর এবং সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
