বেসরকারি টেলিভিশনের নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘পূর্বাচলে আদিবাসীদের ৫০০ প্লট আত্মসাৎ: সাবেক মন্ত্রী দস্তগীর গাজীসহ ৭ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ’ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগগুলো একপক্ষীয় ও যথাযথভাবে যাচাই না করে উপস্থাপন করা হয়েছে বলে আমি মনে করি।
দুদকে অভিযোগ দায়ের হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। তাই নিরপেক্ষ তদন্ত ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ না করে কাউকে দোষী হিসেবে উপস্থাপন করা অনাকাঙ্ক্ষিত। আদিবাসীদের ৫০০ প্লট আত্মসাতে আমি কোনভাবেই জড়িত নই।
আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ করছি সেই সাথে বস্তুনিষ্ঠতা নিশ্চিত করে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যসহ প্রয়োজনীয় সংশোধনী বা স্পষ্টীকরণ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যম কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
মোঃ আনছার আলী
ব্যবসায়ী
পুর্বাচল, রুপগঞ্জ(নারায়ণগঞ্জ)
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
