
গোবিন্দগঞ্জে শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টায় অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জে শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টায় অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টায় অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ পৌর এলাকার লালমাটিয়া নুরানী ক্যাডেট মাদ্রাসার তিন শিক্ষক মোহন মিয়া, ফরিদুল ইসলাম ও আবু সাঈদ মাদ্রাসায় অধ্যয়নরত এক শিক্ষার্থীর মায়ের সাথে কৌশলে সম্পর্ক গড়ে তোলে। বিভিন্ন সময়ে ভিডিও কলে তাদের যোগাযোগ হয়।
এক সময় ওই তিন শিক্ষক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় ৩ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আরও টাকার জন্য চাপ দিলে ওই শিক্ষার্থীর মা থানায় অভিযোগ করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহফুজ আলম বলেন অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে শিক্ষক আবু সাঈদকে গ্রেফতার করা হয়। আজ রবিবার আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
