অলংকরণ: নিয়াজ চৌধুরী তুলি
-->বড় বিষয়গুলো হলো বাতাস, মন্দ, একটি ভালো লড়িয়ে ঘোড়া।
পূর্বনির্ধারিত অব্যয়, অনিঃশেষ প্রেম, যেভাবে জনগণ
তাদের রাজাকে বেছে নেয়। ছোট বিষয়গুলোর ভেতর রয়েছে
আবর্জনা, দর্শনের শাখাগুলোর নাম, মেজাজ
থাকা ও না থাকা, সঠিক সময়। সব মিলিয়ে
ছোট বিষয়গুলোর চেয়ে বড় বিষয়গুলোই সংখ্যায় বেশি,
তবে এখানে আমি যা যা ছোট বিষয়ের কথা লিখেছি
তার চেয়ে আরও বেশি ছোট বিষয় আছে, তবে সেগুলোর
তালিকা করা নৈরাশ্যজনক। এটা পড়তে পড়তে যখন তোমার কথা ভাবি
তখন তোমাকে বন্দি করার ইচ্ছা হয় না, আমি চাই না যেন কাচের দেয়াল তুলে
তোমার জীবন থেকে তুমি আলাদা হয়ে যাও,
কোন এক ইলেকট্রার মতো।
অনুবাদ: অদিতি ফাল্গুনী
আরও পড়ুন
