কালবেলা · সাধারণ
কালবেলার সিএফও আবুল কাশেমের বাবা আর নেই
১২/১০/২০২৬

দৈনিক কালবেলার চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. আবুল কাশেমের বাবা মো. ছেরাজল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল শত বছর।
মরহুম মো. ছেরাজল হক নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুরের ছেরু বলীর বাড়ির বাসিন্দা ছিলেন। দীর্ঘ এক শতাব্দীর জীবন পরিক্রমায় তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ জীবনের অধিকারী ছেরাজল হকের মৃত্যুতে স্বজনরা একজন অভিভাবককে হারালেন।
দৈনিক কালবেলা পরিবারের পক্ষ থেকে পত্রিকাটির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. আবুল কাশেমের বাবা মো. ছেরাজল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
কালবেলা পরিবার মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছে, তিনি যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার শক্তি দান করেন।
মো. ছেরাজল হকের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা।
মূল প্রতিবেদনে যান ↗