
ছবি: iStock
Published on
:
1 min read
সোমবার, মহাষ্টমীর দিন সকাল সাড়ে ন’টা পর্যন্ত শহর কলকাতায় সর্বত্রই যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ শহরে কোথাও কোনো বড় মিটিং-মিছিল বা জমায়েত হওয়ার কথা নেই বলেই জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল বিভাগ। রাতে রেড রোড বন্ধ থাকলেও সকালে সেই রাস্তা খুলে দেওয়া হয়েছে। তবে, মহাষ্টমী উপলক্ষে শহরের রাস্তায় মানুষের ভিড় বাড়বে বলেই অনুমান ট্র্যাফিক বিভাগের। ভিড় সামাল দেওয়ার জন্য ট্র্যাফিক পুলিশের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
