পুরোনো ছন্দে ফিরবেন কী ভাবে?ছবি: আইস্টক
Published on
:
2 min read
পুজোর ক’টা দিন আনন্দ, খাওয়াদাওয়া, সাজগোজ, আড্ডা আর ঠাকুর দেখেই কেটেছে। ল্যাপটপের সঙ্গে কোনও যোগ ছিল না। কিন্তু এখন মন খারাপ। দেবী বিদায় নিয়েছে, তার দুঃখ রয়েছে। কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে, পুজোর ছুটি কাটিয়ে কাজে ফিরতে। অফিস গেলেও কাজে মন নেই। কাজ করতে বসলেও চোখে ঘুম, শরীরে আলস্য। কিন্তু পুরোনো ছন্দে ফিরতে হবে। তার জন্য কী করবেন?
একসঙ্গে অনেক কাজ নয়
ছুটি কাটিয়ে ফিরেই একগাদা কাজ নিয়ে বসবেন না। প্রথমে জরুরি কাজগুলি চিহ্নিত করুন এবং সেই মতো এগোন। ধীরে ধীরে কাজের গতি বাড়ালে চাপ কমবে।
পরিকল্পনা করে কাজ শুরু করুন
দিনের শুরুতেই কোন কাজ কখন করবেন, তার একটি তালিকা বানিয়ে নিন। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুন। এতে কাজ সময় মতো শেষ হবে এবং কাজের প্রতি মনোযোগও বাড়বে।
শরীরচর্চা শুরু করুন
আলস্য কাটাতে হলে শুয়ে থাকলে চলবে না। নিয়মিত হাঁটাহাঁটি, যোগাসন কিংবা হালকা ব্যায়াম করুন। এক্সারসাইজ করলে শরীর ও মন ভালো থাকে। পুজোর অনিয়মের পরে শরীরচর্চার অভ্যাসে ফিরিয়ে আনুন।
কাজের ফাঁকে বিরতি নিন
একটানা কাজ করবেন না। মাঝে ছোট ছোট বিরতি নিন। এতে কাজের চাপ কম অনুভব করবেন। প্রয়োজনে কয়েক মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নিতে পারেন। এতেও স্ট্রেস কমবে।
উৎসবের মেজাজে থাকুন
দুর্গাপুজো শেষ কিন্তু উৎসবের রেশ রয়েছে। সামনে লক্ষ্মীপুজো, তারপরে কালীপুজো, ভাইফোঁটা। তাই সেগুলোর প্ল্যান সেরে রাখতে পারেন। এ ছাড়া উইকএন্ডে লং ড্রাইভে যেতে পারেন। সঙ্গীর সঙ্গে সিনেমা দেখা বা কফি ডেটের প্ল্যান করতে পারেন। একঘেয়েমি কাটাতে যে সব কাজ আপনার পছন্দ, সেগুলোও করতে পারেন।
FAQ
১. পুজোর ছুটির পর কাজে মন ফেরাবেন কী ভাবে?
উত্তর: জরুরি কাজ দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে কাজের গতি বাড়ান।
২. ছুটির পরে কাজের চাপ কমানোর উপায় কী?
উত্তর: কাজের তালিকা তৈরি করুন এবং প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় রাখুন।
৩. অফিসে আলস্য কাটাতে কী করবেন?
উত্তর: নিয়মিত শরীরচর্চা করুন, পর্যাপ্ত ঘুমান এবং কাজের মাঝে বিরতি নিন।
৪. কাজের মাঝে বিরতি নেওয়া কেন জরুরি?
উত্তর: ছোট বিরতি ক্লান্তি ও মানসিক চাপ কমাতে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।
৫. উৎসবের পরে মন ভালো রাখবেন কী ভাবে?
উত্তর: পছন্দের কাজ করুন, বন্ধু বা সঙ্গীর সঙ্গে সময় কাটান এবং আসন্ন উৎসবের পরিকল্পনা করুন।
