ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: সংগৃহীত
-->সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর এক বাতিল হচ্ছে। গত শনিবার থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ তিন পথে বিভিন্ন এয়ারলাইনস মোট ৫১টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ও ফ্লাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর পাঁচ হাজার ৪১৮ জন যাত্রী বাংলাদেশে আটকা পড়েছেন।
আরও পড়ুন
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সাউদিয়া এয়ারলাইনসের ৩টি, রিয়াদ এয়ারওয়েজের ৩টি নিয়ে মোট ১২টি সরাসরি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।
এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাই দুবাইয়ের ৫টি নিয়ে মোট ৩৯টি ট্রানজিট ফ্লাইট বিঘ্নিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রিয়াদে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ওপর একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ হয়। এতে দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন, আহত হন ৩০৮ জন।
নিহত অন্যদের মধ্যে সৌদি আরবের চারজন এবং ভারত, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন।
এএফ/
আরও পড়ুন
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী: উপদেষ্টা স্বপন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি। ছবি: খবরের কাগজ
-->উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি।
সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী সব সংসদ সদস্যকে নির্দেশনা দিয়েছেন, প্রত্যেক এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র এই বৃহৎ উৎসব যাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে।
সোমবার (১২ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সব পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের অংশগ্রহণে বার্থী কালীমন্দিরে প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ। বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ পূজামণ্ডপ কমিটির নেতারা।
জহির উদ্দিন স্বপন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবের আয়োজন ও আনন্দ দীর্ঘদিনের ঐতিহ্য। এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের মানুষও এতে সম্পৃক্ত হন। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী হওয়ায় এটি দেশের সবার জন্যই উৎসবের দিন।
তিনি আরও বলেন, সরকার গঠনের পর প্রথমবারের মতো এই পূজা-পার্বণের অনুষ্ঠানগুলো দেখভালের দায়িত্ব সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। পূজনীয় ভক্তরা যখনই প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের ধর্মীয় উৎসব নিয়ে কথা বলতে গিয়েছেন, তখনই প্রধানমন্ত্রী তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।
রিফাত/
আরও পড়ুন
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম
ছবি:সংগৃহীত
-->ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্বাচনী তফসিল জারি করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। জমা পড়া মনোনয়নপত্রগুলো বাছাই করা হবে ২৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর। আর সর্বশেষে ১২ নভেম্বর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, পদত্যাগী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ বিএনপি থেকে নির্বাচিত হওয়ায় এই শূন্য আসনে এককভাবে কেবল বিএনপিই প্রার্থী মনোনয়নের সুযোগ পাবে। যদি বিএনপি থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, তবেই শুধু ভোটের দিন বিএনপি জোটের সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করবেন। তবে সংরক্ষিত নারী আসনে সচরাচর একক প্রার্থী মনোনীত হওয়ার রীতি থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।
উল্লেখ্য, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম ও সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। বিষয়টিকে কেন্দ্র করে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ। তার এ পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসনটি খালি হওয়ার পরপরই তা পূরণে বিএনপির শীর্ষ এবং তৃণমূলের নারী নেত্রীদের মধ্যে মনোনয়ন পাওয়ার দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
এলিস/নাঈম
আরও পড়ুন
৩ বন্দরের আর্থিক অনিয়ম রোধ ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম এবং নিরীক্ষা আপত্তি পর্যালোচনা করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। সরকারি অর্থের অপচয় রোধ, দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তি এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির পঞ্চম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আরও পড়ুন
বৈঠকে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে পণ্যভর্তি কনটেইনার নিখোঁজ হওয়া এবং বন্দরের নিরাপত্তাঝুঁকি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ আলোচনা করা হয়। বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা নিলামযোগ্য কনটেইনার ও যানবাহন দ্রুত নিষ্পত্তি, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন ব্যাংকে রাখা মেয়াদোত্তীর্ণ স্থায়ী আমানত ফেরত আনা এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির বিষয়টি পর্যালোচনা করা হয়। মোংলা ও পায়রা বন্দরের ড্রেজিং কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনায় প্রকল্পের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রকল্পে অনিয়ম বা আর্থিক ক্ষতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দায় নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংসদ সচিবালয় এবং তিন বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া হিসাব মহানিয়ন্ত্রক ও অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক বৈঠকে অংশ নেন।
এলিস/রিফাত/
আরও পড়ুন
চকবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি:সংগৃহীত
-->রাজধানীর চকবাজারে মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটের দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে।
আগুন লাগার দুই মিনিট পর, বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে খবর পৌঁছায়। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
আরও পড়ুন
চকবাজারের এসি মসজিদের পাশে ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলায় আগুন লাগে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাঈম/
