চট্টগ্রামের আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রুবেল মুর্মু, মিল্টন হেমরম, দুলাল কবিরাজ ও সাদমান সৌমিক তামিম নামে চারজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার পাঁচ নম্বর ওয়ার্ডের সরেঙ্গা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে এ দণ্ড দেয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদারের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন, ‘অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় চারজনের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে আনোয়ারা উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’
