খুলনা মহানগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি বেসরকারি ক্লিনিক, এক ব্যবসায়ী ও এক যুবদল নেতাকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দুপর থেকে রাত পর্যন্ত পৃথক এসব ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সবশেষ ঘটনাটি ঘটে শনিবার রাত সোয়া ৯টার দিকে নগরের বাবুখান রোডে অবস্থিত সন্ধানী ক্লিনিকে। এই ক্লিনিকের নিজস্ব ভবনে হামলা, গুলি ও ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে... বিস্তারিত
