মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ আসন্ন মদন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মদন পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী (ধানের শীষের মেয়র নমিনি) এনামুল হক।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজার আয়োজন পরিদর্শন করেন এবং উপস্থিত ভক্তবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে এনামুল হক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান জানান।
তিনি বলেন, ধর্ম যার যার, দেশ সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক—এটাই সবার প্রত্যাশা।
The post মদনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে মেয়র পদপ্রার্থী ‘এনামুল হক’ appeared first on sokalerkhobor24.com.
