সংবাদ বিজ্ঞপ্তি · ২১ অক্টোবর, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন
সিলেট নগরের হিলুয়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে তাদের আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সরওয়ার্দী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে হিলুয়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালান। এ সময় সাতজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সুবল মুন্ডা (২০), যাদব গঞ্জ (৩৫), মো. আজিদ খান (৩২), উজ্জ্বল ভূমিজ (২৫), মো. জাহেদ (৩৩), মো. দুলাল (৩৮) ও সাগর নায়েক (৪২)। তাদের সবার বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানার হিলুয়াছড়া এলাকায়।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হচ্ছে।
গুগলে আমাদের খবর পেতে
