হাওলাদারপাড়ায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন ও অনুদান প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি · ১২ অক্টোবর, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদারপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে সেখানে ৪টি দোকান ও ২টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও সিলেট মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আফসর খানের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। এসময় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং অনুদানের অর্থ তুলে দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়া তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের এক মাসের বাজার খরচও পরিশোধ করেন।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আজমল হোসেন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিলেট মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত দে, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আমজাদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, ব্রাহ্মণশাসন শিব মন্দিরের সাধারণ সম্পাদক মুন্না দত্ত, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুফিয়ান আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য বিশ্বজিৎ এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আজাদ মিয়া, লিপন আহমদ, শংকর ও আছকর আলীসহ স্থানীয় নেতারা।
গুগলে আমাদের খবর পেতে
