বদলের বাংলায় দুর্গাপুজোর পরিবেশ কেমন ছিল আর এখন কেমন? আদি ও নব্যের এই মেলবন্ধন কি একই মণ্ডপে সম্ভব? ৮৩ বছরে পা দিয়ে এই অসম্ভবকেই সম্ভব করে তুলেছে কলকাতার রাজেন্দ্রলাল স্ট্রিট সাধারণ দুর্গোৎসব। ঐতিহ্য ও আধুনিকতার দারুণ বুনোটে বাঁশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে সাক্ষী রেখে গড়ে উঠেছে ২৫ ফুট উঁচু মাতৃ প্রতিমা। এক মণ্ডপেই মিলবে ১০০ পুজোর রূপ ও বৈচিত্র্যের মুগ্ধতা। দেখুন ‘এই সময় লাইভ’-এর বিশেষ প্রতিবেদন।
