ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগেই ছিটকে গেলেন লিটন দাস। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, লিটনের বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হবে একজন ক্রিকেটারকে। তবে তার এখনও চূড়ান্ত হয়নি। আগামীকাল এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানান বাশার।
বিজ্ঞাপন
লিটনের বদলি হতে পারেন কে? সে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে এখনই। দৌড়ে এগিয়ে থাকবেন জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনেই উইকেটরক্ষক ব্যাটার। তবে দুজনই জাতীয় দলের বাইরে আছেন অনেকদিন ধরে।
জাকের সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের অক্টোবরে। ফর্মহীনতায় দল থেকে বাদ পড়ার পর এই এক বছরে কোনো ফরম্যাটেই আর খেলা হয়নি তার। তবে ফিনিশার এবং উইকেটরক্ষকের ভূমিকায় বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা অঙ্কনের চেয়ে বেশি জাকেরের। বাংলাদেশের জার্সিতে ৬টি টেস্ট, ১২টি ওয়ানডে এবং ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাকের।
অন্যদিকে, জাতীয় দলের হয়ে ৩টি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলেছেন। বেশ কয়েকটি সিরিজে সুযোগ পেলেও তাকে বিবেচনা করা হতো লিটনের বিকল্প হিসেবে। সে কারণে খুব একটা ম্যাচ খেলার সুযোগ হয়নি। তবে লিটন যেহেতু টপ অর্ডারের ব্যাটার, তাই তার ভূমিকায় বেশি কার্যকরী হতে পারেন অঙ্কন।
অন্যদিকে, লিটনের বদলি হতে পারেন পারভেজ হোসেন ইমনও। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজেরও দলে ছিলেন ইমন। জাতীয় দলের হয়ে খেলেছেন ৩ ওয়ানডে ও ৪০টি-টোয়েন্টি। ওপেনিং এবং টপ অর্ডারে যেকোনো ভূমিকায় পারফর্ম করার অভিজ্ঞতা আছে তার। ঘরোয়া এবং বয়সভিত্তিক ক্রিকেটে উইকেটকিপিংও করেছেন ইমন।
-572956.jpg&w=1440&q=75)