রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) সৌদি আরবের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খালিদ বিন ইসমাইল বিন বাদাউই বিন হুসাইন আল শরিফ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেদ্দায় ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বিজ্ঞাপন
বৈঠকে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ৫২তম বৈঠকসহ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আগামী বৈঠকটি ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত হবে।
সৌদি আরবের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার ঘটনায় বাংলাদেশের সংহতি প্রকাশ করেন রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ। এসব হামলায় নিরীহ মানুষের প্রাণহানির পাশাপাশি দুই বাংলাদেশি নাগরিকও নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
হুথিদের হামলার সময় সৌদি আরবের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান সৌদি রাষ্ট্রদূত।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এসব হামলার মুখে বাংলাদেশের সমর্থনকে সৌদি আরব গুরুত্বের সঙ্গে দেখছে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার দায় নির্ধারণের বিষয়ে প্রত্যাশিত ইতিবাচক রায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের ক্ষেত্রে ঐতিহাসিক নজির স্থাপন করবে।
বিজ্ঞাপন
বৈঠকে ওআইসির বিভিন্ন ফোরামে বাণিজ্য ও অর্থনীতি, কৃষি, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সমন্বিতভাবে কাজ করার ব্যাপারে একমত হন দুদেশের প্রতিনিধিরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান মঙ্গলবার এসব তথ্য জানান।
এমইউ/এমকেআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
